|
ইসলামি যুব আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি পদত্যাগ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() ইসলামি যুব আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি পদত্যাগ পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে দীর্ঘ সময় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে নানা ঘাত-প্রতিঘাত ও ব্যক্তিগত ক্লান্তির কারণে সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সংগঠনের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমার এই সিদ্ধান্ত হয়তো অনেকের মনে কষ্ট দিতে পারে। কিন্তু একজন ক্লান্ত মানুষ দিয়ে কোনো সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, আমার চেয়েও যোগ্য ও দক্ষ নেতৃত্ব আসবে, যারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে সামনে এগিয়ে নিয়ে যাবে।” ![]() ইসলামি যুব আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি পদত্যাগ অনুজ কর্মীদের উদ্দেশে ধৈর্য ও ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি যা করতে পারিনি, তোমরাই তা করে দেখাবে, ইনশাআল্লাহ।”পরিশেষে তিনি ইসলামী আন্দোলনের প্রতি শুভকামনা এবং সকল কর্মী-সমর্থকদের জন্য ভালোবাসা ও দোয়া জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
