ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়ায় রমজান শুরুর আগেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Monday, 16 February, 2026, 6:42 PM

কলাপাড়ায় রমজান শুরুর আগেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ

কলাপাড়ায় রমজান শুরুর আগেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ

রমজান মাসকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন ও সোলার কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একই সঙ্গে ইলিশসহ বিভিন্ন দেশি মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গরু ও খাসির মাংসের দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম আগের মতোই রয়েছে। এদিকে সব ধরনের সবজির দামও কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

হঠাৎ করে নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে অস্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই বলছেন, রমজানের আগে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য বাজার করা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে মাছ ও মাংসের বাড়তি দামে সংসারের খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্য কিনতেই আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে। সে কারণেই খুচরা বাজারে দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে, কেউ যদি পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে নিয়মিত মনিটরিং জোরদার করার কথাও জানানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status