৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়েকুড়িগ্রাম-২ আসনের ৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ৩৩ হাজার ৩২০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়েতার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯২১ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে এ চিত্র পাওয়া গেছে। বর্তমানে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩৯৯। এখন পর্যন্ত পাওয়া ৪২টি কেন্দ্রের ফলাফলে মোট ভোটের সংখ্যা ৬৬ হাজার ২৪১টি। আসনটিতে এখনো অনেক কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে।
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে