|
কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?
নতুন সময় ডেস্ক
|
![]() কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি? একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা। অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এর আগেও 'দম' সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
