ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
উর্বশীর ২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2026, 6:31 PM

উর্বশীর ২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস

উর্বশীর ২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ২৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। ভিডিওটিকে অনেকেই ‘ফাঁস হওয়া’ বলে দাবি করলেও, সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন এটি তার অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, উর্বশী একটি বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। দরজা বন্ধ করে পোশাক পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই ভিডিওটি শেষ হয়ে যায়। সংক্ষিপ্ত এই ভিডিও ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলে উর্বশী বলেন, সংশ্লিষ্ট সিনেমার নির্মাতারা তার কাছে এসে জানান, ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণা বা আলোচনার পরিবেশ তৈরি হয়নি। এমনকি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছেন বলে তারা উল্লেখ করেন।

অভিনেত্রীর ভাষ্য, নির্মাতারা তার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে ভিডিওটি আগে প্রকাশের অনুমতি নেন। তিনি বলেন, এটি আলাদা করে ধারণ করা কোনো ভিডিও ছিল না; বরং তার অভিনীত ‘ঘুষপেটিয়া’ সিনেমার একটি দৃশ্য। সিনেমার প্রচারণার স্বার্থে এবং প্রযোজকদের অনুরোধে ভিডিওটি আগেভাগে প্রকাশে তিনি সম্মতি দেন।

উর্বশীর এই বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, বহুল আলোচিত ২৩ সেকেন্ডের ভিডিওটি অননুমোদিতভাবে ফাঁস হয়নি; বরং চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছিল।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status