ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 25 July, 2026, 6:29 PM

শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ

শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ

এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি, তাই এগুলোর দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং স্থানীয় সাংবাদিকদের তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শেষ হয়েছে তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ। নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সাংবাদিকগণ যাতে আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ এবং ফিচার তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় নতুন নতুন কৌশল নিয়ে তাদের জ্ঞান বিকশিত করতে পিআইবি এ প্রশিক্ষনের আয়োজনের করে।
 
দুর্গাপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার ৩৫জন সাংবাদিকদের অংশগ্রহনে শুরুহয় তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ। বুধবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

সমাপনী দিনে পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলো নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, প্রশিক্ষক জিএম মোস্তাফিজুল আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।    

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা, যা গণমাধ্যমের বিশ্বাস যোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের আহবান জানানো হয়। পরিশেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status