ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 6:07 PM

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল

রাজশাহীর বাগমারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম মন্ডল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

আসাদুল ইসলাম মন্ডল বাগমারা উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রশাসন পরিচালনা করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে একডালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

 বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি ও দিকনির্দেশনা অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আসাদুল ইসলাম মন্ডল একজন আদর্শ প্রধান শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই স্বীকৃতি উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় আসাদুল ইসলাম মন্ডল বলেন, ০১/০১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যবধি কর্মরত আছি। চাকুরীর বয়স ৩২ বছর। ভবিষ্যতেও তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status