|
বাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো অভিযান চলাকালে দেখা যায়, অনুমোদনহীনভাবে ফসলি জমিতে পুকুর খননের উদ্দেশ্যে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। পরিবহনের সুযোগ না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হন। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। এছাড়া কৃষিজমিতে অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেচব্যবস্থা ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে—যার দায়ভার শেষ পর্যন্ত কৃষকদেরই বহন করতে হয়। উল্লেখ্য, একই স্থানে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সে সময় পাঁচজন অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও কৃষকের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
