ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা দিন দিন বেড়েই চলেছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 January, 2026, 3:58 PM

খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা দিন দিন বেড়েই চলেছে

খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা দিন দিন বেড়েই চলেছে

খুলনা-২ সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

 মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে নজরুল ইসলাম মঞ্জুর প্রতি জনআস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজারে চায়ের দোকানে ইজিবাইক ড্রাইভার এবং সরোজমিনে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবেই অনেক ভোটার নজরুল ইসলাম মঞ্জুকে দেখছেন।

 সাধারণ মানুষের মতে, তিনি কেবল একজন প্রার্থী নন; বরং তিনি একজন গণমানুষের নেতা পরিচিত মুখ, পরীক্ষিত সংগঠক এবং দুঃসময়ে পাশে থাকা গরিব দুঃখীর বন্ধু।

স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম মঞ্জু সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন এবং এখনো আছেন আগামীতেও থাকবেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হলেও আদর্শের সঙ্গে আপস করেননি।

এ কারণে ভোটারদের কাছে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। নগরীর সোনাডাঙ্গা এলাকার প্রবীণ ভোটার গন বলেন, “অনেক এমপি দেখেছি, কিন্তু নির্বাচন শেষ হলে আর খোঁজ থাকেনা কিন্তু নজরুল ইসলাম মঞ্জুর সকলের থেকে একটু ভিন্ন ।

মঞ্জু ভাই আলাদা। উনি সব সময় এলাকায় থাকেন, মানুষের কথা শোনেন। আমরা এমন একজন মানুষকেই সংসদে পাঠাতে চাই।

তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও দাবি করছেন, নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা-২ আসনে দলীয় সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সমন্বয় বাড়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-২ আসনের ভোটের সমীকরণ বরাবরই জটিল। তবে এবারের নির্বাচনে প্রার্থীর ব্যক্তিত্ব, মাঠের সক্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে বিবেচনায় নজরুল ইসলাম মঞ্জু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। খুলনা-২ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, আমি তাদের হয়ে জাতীয় সংসদে কথা বলবো। উন্নয়ন হবে, তবে তা হবে বৈষম্যহীন ও মানবিক।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে খুলনা-২ আসনের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে, খুলনা-২ আসনে ভোটের মাঠ যতই উত্তপ্ত হয়ে উঠছে, ততই সাধারণ মানুষের আস্থার মানুষ হিসাবে একটি নাম উঠে এসেছে নজরুল ইসলাম মঞ্জু। যার প্রতিফলন ঘটতে পারে ভোটের দিন ব্যালট বাক্সে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status