ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুর-৩ আসনে জামায়াত-সহ বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 29 December, 2025, 9:07 PM

গাজীপুর-৩ আসনে জামায়াত-সহ বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

গাজীপুর-৩ আসনে জামায়াত-সহ বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে (শ্রীপুর) জামায়াত বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন।

পরে ইসলামী ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন অফিস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এছারা আরও বেশ কয়েকজন অমনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে রবিবার বিকেলে গাজীপুর–৩ আসন'র মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

মনোনয়নপত্র জমাদান শেষে নির্বাচন কমিশন ও সংশ্লীষ্টদের কাছে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাই সম্পন্ন হলে তবেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গাজীপুর–৩ আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই আসনটিতে এবারও প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট এমনটাই ধারনা করছেন রাজনিতী সংশ্লীষ্ট বিশ্লেষকেরা।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রের তথ্য মতে, গাজীপুর--৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৭ জন।

এতে একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে সকলের নিকট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status