ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাবরের আসনে স্ত্রীও প্রার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 December, 2025, 8:52 PM

বাবরের আসনে স্ত্রীও প্রার্থী

বাবরের আসনে স্ত্রীও প্রার্থী

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।

শ্রাবণী এর আগে ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। এ নিয়ে এ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমাদানের ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, “এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status