|
আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
জিয়াউল হক, পিরোজপুর
|
![]() আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন এসময় বিক্ষোভকারীরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, ছাত্র-শ্রমিক জনতার খুনি, গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই, খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার কর এই স্লোগান দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো গণহত্যাকারী বা তার সহযোগীদের রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
