|
হাদী হত্যার বিচারের দাবীতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাদী হত্যার বিচারের দাবীতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল, সিলেট মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী চালকসহ রোগীবাহি ও গুরুত্বপূর্ণ যানবাহন। রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়। ![]() হাদী হত্যার বিচারের দাবীতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে ছাত্র জনতা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এসব অবস্থান কর্মসূচি থেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
