|
জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ: বাউফলে পৈতৃক ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মোঃ আল আমিন আকন
|
![]() জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ: বাউফলে পৈতৃক ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে বাউফল থানাধীন আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগে জানা যায়, গত ৯ ডিসেম্বর সকালে থেকে বিকাল পর্যন্ত জহিরুল ইসলাম মীরের পৈতৃক ভোগদখলীয় নাল জমিতে অনধিকার প্রবেশ করে অভিযুক্তরা প্রায় ৩০ কড়া জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ধান ও জমির ক্ষয়সহ মোট প্রায় ৫ হাজার টাকার অতিরিক্ত ক্ষতি সাধিত হয়েছে। ভুক্তভোগীর দাবি, বাধা দিতে গেলে তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে, একই প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে তার পৈতৃক বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। আগুনে টিনের ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর পরিবার আগুন নেভাতে গেলে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে, তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ বিষয়ে জহিরুল ইসলাম মীর বলেন, আমার পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ধান কেটে নিয়েছে এবং ঘরে আগুন দিয়েছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
