|
দেশে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
নতুন সময় ডেস্ক
|
![]() দেশে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলাদেশে প্রথমবারের মতো অপো এ৬ বা এ৬এক্স কেনা ক্রেতারা সম্পূর্ণ ৯০ দিনের রিপ্লেসমেন্ট সাপোর্ট উপভোগ করতে পারবেন। যা আগে কখনও পাওয়া যায়নি এমন মানসিক প্রশান্তি দেবে। অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা পুরো দিনের ব্যবহার ছাড়িয়েও ব্যতিক্রমী সহনশীলতা নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, যা কঠিন পরিস্থিতিতে উচ্চস্তরের সুরক্ষা দেয় এবং এটিকে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই স্মার্টফোনগুলোর মধ্যে একটি করে তোলে। এমনকি ভারি কাজের সময়ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এ৬-এ উন্নত সুপারকুল ভিসি সিস্টেম রয়েছে, যা ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসা হয়েছে। সুদৃঢ় কাঠামো ও প্রিমিয়াম অনুভূতির পাশাপাশি, অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লুর মতো প্রাণবন্ত রঙে নিয়ে আসা হয়েছে। অপো এ৬এক্স দক্ষতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য প্রসেসিং সক্ষমতা সরবরাহ করে। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি সারাদিনের পারফরম্যান্সের জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে। এর ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং আইস ব্লু ও প্লাম পার্পলের মতো প্রাণবন্ত রঙ ডিভাইসটিকে সক্ষমতা ও স্টাইলের ভারসাম্যপূর্ণ সমন্বয় করে তোলে। এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, অপো এ৬ ও এ৬এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। যা বাংলাদেশে অপোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
