|
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমির খসরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমির খসরু আমির খসরু বলেন, এনইআইআর নীতিমালা প্রণয়নে স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষা করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যে পণ্য সবার দরকার, তার দাম বেশি হবে কেন? দেশের ডিজিটাল খাতে ৬৭ হাজার কোটি টাকা বিনিয়োগের বিপরীতে কী সুফল মিলেছে তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মোবাইল অ্যাসেম্বলিং খাতে ভ্যালু অ্যাডিশন কম হওয়া ও ট্যাক্স কাঠামোর বৈষম্যকেও তুলে ধরেন বিএনপির এ নেতা। তার মতে, একচেটিয়া ব্যবসায়িক সুবিধা দিলে বাজারে মনোপলি তৈরি হয়, যা পুরো শিল্পকে ঝুঁকিতে ফেলতে পারে। গোলটেবিলের কী-নোট উপস্থাপন করেন সিটিজে সভাপতি ও সমকাল-এর সহকারী সম্পাদক হাসান জাকির। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, নীতিমালা প্রণয়নে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো নির্দিষ্ট সিন্ডিকেটের আর্থিক সুবিধার জন্য নীতি তৈরি হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যেখানে দেশে কর্মসংস্থান নেই, সেখানে এনইআইআর নীতিমালা করে যারা কর্মসংস্থান তৈরি করেছে তাদের ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে সরকার একতরফাভাবে নীতিমালা চাপিয়ে দিচ্ছে, যা গণতান্ত্রিক প্রথার পরিপন্থী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো-এর সেক্রেটারি ফয়সল আলিম, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, বেসিসের সাবেক কমিটির চেয়ারম্যান রাফায়েল কবীর, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক মো. সায়েম ফারুকী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
