ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2026, 4:35 PM

ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ বাজারে

ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ বাজারে

জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং ব্যবহারকারীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে)। ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপ দুটি শক্তিশালী এআই সক্ষমতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে দৈনন্দিন কাজ থেকে শুরু করে সৃজনশীল কাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন ৪ এসএসডি, যা দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত র‍্যাম ও স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকায় ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সহজেই ডিভাইসটির সক্ষমতা বাড়ানো যাবে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে। এছাড়া এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্যাকলিট কিবোর্ড এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি স্ট্যান্ডার্ড নির্ভরযোগ্যতা অফিস, অনলাইন মিটিং, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপ দুটিকে একটি আদর্শ সমাধানে পরিণত করেছে। অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা-হালকা ডিজাইন বহনযোগ্যতার পাশাপাশি প্রিমিয়াম লুকও নিশ্চিত করে।

পারফরম্যান্স, আপগ্রেড সুবিধা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status