|
দীঘিনালা কলেজে ছাত্রদলের গণসংযোগ: তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালা কলেজে ছাত্রদলের গণসংযোগ: তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইমন ইসলাম। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরিফসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী। ছাত্রদল নেতারা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন, তাদের সমস্যা–অসুবিধা শোনেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তারা খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। সভাপতি মামুনুর রশিদের বলেন-তারেক রহমানের ৩১ দফায় শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা সত্য জানুক, সঠিক সিদ্ধান্ত নিক। রাষ্ট্র মেরামতের আন্দোলনে ছাত্রসমাজই হবে সবচেয়ে বড় শক্তি। সাধারণ সম্পাদক মোঃ ইমন বলেন-শিক্ষার্থীদের সমস্যাগুলো দীর্ঘদিন উপেক্ষিত। আমরা আজ সরাসরি তাদের কথা শুনেছি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া সাহেবই সক্ষম নেতৃত্ব। পরিবর্তনের পথে ছাত্রসমাজকে আমরা একসঙ্গে দেখতে চাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
