|
জিএমপিতে চুরি, ছিনতাই, মাদক বড় চ্যালেঞ্জ : নবাগত কমিশনার ইসরাইল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() জিএমপিতে চুরি, ছিনতাই, মাদক বড় চ্যালেঞ্জ : নবাগত কমিশনার ইসরাইল রোববার (২৩নভেম্বর) সকালে জিএমপি সদর দফতরের কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে নবাগত জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, "আমি নতুন যোগ দিয়েছি আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। তিনি বলেন, জিএমপিতে তিনটি সমস্যা গুরুতর বলে ইতোমধ্যে আমি অবহিত হয়েছি। সেগুলো হলো চুরি, ছিনতাই ও মাদক। তিনি এই তিন সমস্যা নিরসনকে চেলেঞ্জ হিসেবে গ্রহণের কথা জানিয়েছেন গণমাধ্যম সংশ্লীষ্ট উপস্থিত সকলকে।" বক্তব্যের একপর্যায়ে নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি জিএমপিতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান। সেই আলোকে জেনে বোঝে কর্ম প্রায়রিটি নির্ধারণ করছেন। কমিশনার মামলার তদন্ত বিজ্ঞানসম্মত হবার বিষয়ে নিশ্চিত করেন। কাউকে হয়রানি না করে পূর্বের নীতি থেকে পুলিশ সরে এসে। তদন্তের মানোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেন। এছাড়া পুলিশি সার্ভিস সহজীকরণ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথাও জানান নবাগত এ পুলিশ কমিশনার। ইসমাইল হাওলাদার ১৮ নভেম্বর ২০২৫ বরিশালের বাকেরগঞ্জ থানার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে আত্মপ্রকাশ করেন। গণঅভ্যুত্থান পরবর্তী ডিএমপিতে তিনি দক্ষতার পরিচয় দেন। ডিএমপির অতিরিক্ত (ক্রাইম এ্যান্ড অপারেশনস) হিসেবে কাজ করেন। এছাড়া তিনি এসবি, হাইওয়ে পুলিশ, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশ, এসএমপি, কক্সবাজার জেলা, টাঙ্গাইল জেলা ও লালমনিরহাট জেলায় পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মো: ইসমাইল হাওলাদার কসোভো ও পূর্ব ত্রিমূরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পদক ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আইজিপি ব্যাজে ভূষিত হন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক। তাঁর স্ত্রী একজন সরকারি চাকুরীজীবী বলেও এক বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
