|
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন দীপেন দেওয়ান
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
|
![]() রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন দীপেন দেওয়ান নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার মধ্যেও তিনি দুপুর ১:৩০ ঘটিকায় হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। জনগণের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তিনি হাসপাতাল পরিদর্শনে এসেছেন বলে উপস্থিত নেতাকর্মীদের জানিয়েছেন। উপস্থিত ছিলেন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, হাসপাতাল পরিদর্শনকালে এডভোকেট দীপেন দেওয়ানের সঙ্গে ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু,কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন,এছাড়াও, বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রার্থীর সঙ্গে হাসপাতাল পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সাধারণ ভোটার এবং দলীয় কর্মীদের সঙ্গে মিশে গিয়ে নেতা-কর্মীরা প্রার্থীর জন্য দোয়া চান এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
