|
রাঙ্গুনিয়ায় ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() রাঙ্গুনিয়ায় ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে বানিয়াখোলায় নির্মিত মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর) ও মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুরের সোনারঁগাও রাস্তা মাথা এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) নামে তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে বেতাগীর মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর) ও মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারঁগাও রাস্তার মাথা এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ, র্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ ও রাঙ্গুনীয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে জানান কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
