|
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, আর রোদ উঠলে টিনের চাল তীব্র গরম হয়ে ওঠে। ঘরের অনেক অংশেই টিন নষ্ট হয়ে গেছে—কোথাও কোথাও আকাশ দেখা যায়। এমন অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশেই দিন কাটছে পরিবারটির। ছাহেরা বেগমের একমাত্র ছেলে দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালান। নিত্যদিনের খাদ্যসংকটের পাশাপাশি বৃদ্ধ মায়ের চিকিৎসা ও ওষুধের ব্যয় মেটাতে গিয়ে তাকে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে। সম্প্রতি স্থানীয় গণমাধ্যম “নতুন সময়”-এর এক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, ঘরের ভেতরে একটি মাচাংয়ের নিচে বৃষ্টির পানির কারণে ছোট্ট একটি পাটি বিছিয়ে কোনোরকমে থাকার ব্যবস্থা করা হয়েছে। এমন মানবেতর দৃশ্য এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও সহমর্মিতা সৃষ্টি করেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করলেও এখনো কোনো স্থায়ী সহায়তা পায়নি তারা। এ অবস্থায় সমাজের স্বহৃদয়বান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ছাহেরা বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সরকারি বা বেসরকারি উদ্যোগে অন্তত একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হলে পরিবারটি মানবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
