|
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। একই সঙ্গে যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব (নিযুক্ত) দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও চাওয়া হয়েছে রুলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
