ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
দুমকি প্রতিনিধি, মাসুদ রানা
প্রকাশ: Thursday, 20 November, 2025, 6:33 PM

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফের সভাপতিত্বে  উপজেলার লেবুখালি দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর মুল কক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান। এসময় বিভিন্ন হাফেজি ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

শিক্ষা উপকরণ বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং পটুয়াখালী-১আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করে  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন লেবুখালি দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর পরিচালক হাফেজ আমানুল্লাহ। এ সময় উপজেলা যুবদলের সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা সালাম হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সাইদ মৃধা,আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোমিন, ছাত্রদল নেতা শাহরিয়ার বাবু, সাইফুল হাওলাদার, লেবুখালি ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন চৌকিদার, নিরব শরীফসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status