|
অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে পিতার সাথে সম্পর্ক ছিন্ন ছাত্রদল নেতা সাদ্দামের
নতুন সময় প্রতিনিধি
|
![]() অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে পিতার সাথে সম্পর্ক ছিন্ন ছাত্রদল নেতা সাদ্দামের পিতা লুৎফর গাজীর সাথে সম্পর্ক ছিন্ন করার দেড় যুগ পর সম্প্রতি সেই পিতা মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে আটক হলে সন্তানের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার করেছে একটি মহল। নোটারি পাবলিকের এফিডেভিটে জানা গেছে, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন ও তার বড় ভাই ২০১৬ সালে পিতা লুৎফর গাজীর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পর্ক ছিন্ন করেন। চলতি সপ্তাহে তার পিতাকে মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে আটক হলে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের জেল দিয়েছেন। ঐ ঘটনার জেরে সম্পর্ক ছিন্ন করা পিতার সাথে ছাএদল নেতা সাদ্দামের ছবি দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, পিতার দায়িত্ব পালন না করা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ২০১৬আমি ও আমার ভাই পিতার সাথে নোটারি পাবলিকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করি। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করি। কিন্তু যার সাথে আমার কোন সম্পর্ক নেই' সেই তার অপরাধের দোষ আমার উপর চাপানো হচ্ছে। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের ইন্ধনে আমার সম্মানহানির জন্য একটি গ্রুপ দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে ছাএদল নেতা সাদ্দামের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে লিখছেন' আমি সাদ্দাম'। জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন হোসেন এক দিনে তৈরি হয়নি। বিগত সরকারের আমলে একাধিকবার জেল জুলুমের শিকার সাদ্দামের পাশে আমারা থাকবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
