ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে উজিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 6:22 PM

আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে উজিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে উজিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আগামী ২৬ নভেম্বর ২০২৫, বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫” অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে আয়োজিত এ প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণী, দেশি–বিদেশি পাখি, প্রাণিজ পণ্য ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা প্রদর্শনীর জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মাওলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উজিরপুরবাসীকে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন প্রাণিসম্পদ ও উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে পুরস্কার অর্জনের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status