ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাজউকের তদারকির অভাবে বাড়ছে আবাসন ঝুঁকি
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 6:25 PM

রাজউকের তদারকির অভাবে বাড়ছে আবাসন ঝুঁকি

রাজউকের তদারকির অভাবে বাড়ছে আবাসন ঝুঁকি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নিয়মিত তদারকির অভাবে ঢাকার আবাসন খাতে ক্রমেই বাড়ছে নানা ধরনের ঝুঁকি। সাধারণ বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি প্রয়োজন হলেও তা না থাকায় বহু এলাকায় গড়ে উঠছে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা। বিশেষ করে কিছু ভূমি মালিক নিয়ম-নীতি উপেক্ষা করে অবকাঠামো নির্মাণ করায় বিপদে পড়ছেন আশপাশের জমির মালিক ও বাসিন্দারা।

উত্তরা দক্ষিণখান এলাকার গোয়ালটেক জামে মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা গোলাম মো. তারিক এ ধরনের অনিয়মের শিকার হয়ে রাজউকের বরাবর গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন—ঢাকার গুলশান এলাকার বাড়ি-১৬, রোড-৩৬ ঠিকানায় ‘হোম স্টেড আপন নিবাস’ নামে একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে, যা রাজউকের নিয়ম-নীতির পরিপন্থী।

অভিযোগকারী জানান, ভবন নির্মাণে রাজউকের নির্ধারিত নিয়ম অনুযায়ী জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হয়। নির্মাণ সামগ্রী যেমন—ইট, বালু, রড, সিমেন্ট ও রাবিশ নিজেদের সীমার মধ্যে সংরক্ষণ করার কথা থাকলেও সংশ্লিষ্টরা তা মানছেন না। এসব সামগ্রী আশপাশের সীমানা ও ভবনের গায়ে রেখে নির্মাণ চালিয়ে যাওয়ায় অন্যান্য বাড়ির মালিকরা চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়েছেন।

তিনি আরও জানান, এর আগেও—২০২৪ সালের ২২ ডিসেম্বর—উত্তরা জোন-২ এর পরিচালককে একই বিষয়ে অবহিত করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোনো প্রতিকার বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভবনটির নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণে দেখা যাচ্ছে—নকশা, অনুমোদিত মানচিত্র ও নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অসংখ্য অসঙ্গতি রয়েছে যা সবার চোখে স্পষ্ট।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—এভাবে গায়ে-গায়ে লাগানো অনিয়মিত স্থাপনা কীভাবে নির্মাণ করা হচ্ছে এবং কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় এলাকাগুলোতে রাজউকের তত্ত্বাবধানে পরিদর্শন জোরদার করা হলে এবং অবৈধ স্থাপনা অপসারণ বা ভাঙার উদ্যোগ নিলে এলাকার জননিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন অভিযোগকারী গোলাম মো. তারিক। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status