ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কলাপাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 6:09 PM

কলাপাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

কলাপাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে নবান্ন উৎসবকে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমের আয়োজনে এ র‌্যালিটি সেবাশ্রম প্রাঙ্গণ থেকে সূচনা হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ, ঐতিহ্যবাহী ঢাক-ঢোল আর উৎসবের নানা উপকরণ নিয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

নবান্ন বাঙালির অন্যতম ধর্মীয় শস্য উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করতে এ উৎসবের আয়োজন করা হয়। র‌্যালি শুরুর আগে সেবাশ্রম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, নবান্ন বাঙালির চিরায়ত ঐতিহ্য, যা গ্রামীণ সমাজে মিলনমেলার সৃষ্টি করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। 

তারা আরও বলেন, এ উৎসব শুধু ধর্মীয় নয়, কৃষিভিত্তিক সমাজে নতুন ফসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বর্ণিল আয়োজনে লাল নিশান, ব্যানার ও নানা প্রতীক নিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর। 

স্থানীয়রা জানান, প্রতিবছরই সেবাশ্রমের উদ্যোগে নবান্ন উৎসব পালন করা হয়, তবে এ বছর উৎসবে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

তুষার হাওলাদার, কলাপাড়া 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status