|
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের রোষানলে এসআই নূর ইসলাম
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের রোষানলে এসআই নূর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, আমনুরা বাইপাস সড়কের জুমার পাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি করা হবে এমন আশঙ্কায় স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে আমনুরা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নূর ইসলাম এবং ওই এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে নূর ইসলাম অন্যদের আগেই একা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় তাকে পেয়ে তাৎক্ষণিকভাবে হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয় ডাকাত দলের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আহত নূর ইসলাম আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এদিকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওয়াসিম ফিরোজ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
