ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
আমরা টেহা চাই না, আমার বাবারে যারা মারছে গো, তাগর ফাঁসি চাই: জুলহাসের মা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 8:48 PM

আমরা টেহা চাই না, আমার বাবারে যারা মারছে গো, তাগর  ফাঁসি চাই: জুলহাসের মা

আমরা টেহা চাই না, আমার বাবারে যারা মারছে গো, তাগর ফাঁসি চাই: জুলহাসের মা

আমার বাবারে আইন্না দেইন গো। আন্নেরা (আপনারে কিভায় (কিভাবে) ধরুন গো চব্বিশ ঘন্টা হইয়া গেল গো। আমার একটা বাবা গো, সংসার চালাইছে গো। আমার সন্নের (স্বর্ণের) বাবারে আইন্না দেন গো। আমরা টেহা (টাকা) চাই না, আমার বাবারে যারা মারছে গো, তাগর (তাদের) ফাঁসি চাই গো। আমার পুতের (পুত্রের) নাহালা (মত) ভালা মানুষ কেউ আছিন (ছিল) না গো। এসব বলে বুক থাপরিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন ছেলে হারা মা সাজেদা। 

বুধবার দুপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিহত জুলহাসের বাড়িতে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম উপস্থিত হলে এমন হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

মায়ের এমন আহাজারিতে উপস্থিত সকলেই মর্মাহত হন। উপজেলা নির্বাহী অফিসার নিজেও বাকরুদ্ধ হয়ে যান। তিনি শোকাহত মায়ের উদ্দেশ্যে বলেন, আপনাকে শান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনার একমাত্র অবলম্বন হারিয়েছেন, আমরা মর্মাহত। তবে আমরা আপনার যে কোন প্রয়োজনে পাশে আছি। 

ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তার জন্য একাধিক টিম মাঠে কাজ করেছে।

উল্লেখ্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান পেট্রোল পাম্পের সামনে আলম এশিয়া নামক একটি গাড়িতে (১১ নভেম্বর) ভোররাত ৩.০০ টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস (২৬) দগ্ধ অবস্থায় মারা যায়। তিনি ভালুকজান এলাকার আ: বারেকের পুত্র।

এদিকে বাসে অগ্নি সংযোগ দিয়ে চালক জুলহাস কে পুড়িয়ে মারার ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবীতে সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার বেলা ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ঈমান আলী, নাজিরুল হক লিমন, নাজমুল প্রমুখ বক্তব্য রাখেন।

একই দাবীতে বিকাল ৪টায় বিক্ষোভ করেছে ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি পুত্র তানভীর আহমেদ রানার পক্ষে নেতা কর্মীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যারপর জামায়াত ইসলামী বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখা, ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল করিম সরকার ও বিএনপি’র মনোনিত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুক গ্রুপ।

অপরদিকে এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ীয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ভালুকজান এলাকার সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করে ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status