ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
মো. সিয়াম হোসেন,এনায়েতপুর
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:21 AM

এনায়েতপুরে বাংলাদেশ  জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতারা সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরেন
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি ডা. মোঃ মোফাজ্জল হোসেন। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার সভাপতি ডা. মোঃ সেলিম রেজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত এজিএস মোঃ শাহিন আলম।এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শাখার মজলিসে শূরা’র সদস্যসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং যথাসময়ে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন। এসময় তারা আরও বলেন যে, দাবিগুলো পূরণ না হলে  জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status