ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাউফলে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি
আল আমিন আকন
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:19 AM

বাউফলে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাউফলে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

পটুয়াখালীর বাউফলে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মধ্য গোয়ালিয়াবাঘা তৃণমূল সমবায় যুব সমাজ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গুলবাগ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা কমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাসানুল কবির, সদস্য আনিসুর রহমান ও সুমন দেওয়ান।

বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে। এর কারণে বহু পরিবার ধ্বংসের পথে যাচ্ছে, ঝরে পড়ছে শিক্ষার্থীরা। তারা মাদকের কড়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পতিত জমিতে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status