ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 7 September, 2025, 6:39 PM

কুড়িগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ আবুল হোসেন নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ সেপ্টেম্বর রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়।

গত ০৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকার মোঃ আবুল হোসেন (৬০) কে ১০০ পিস ইয়াবাসহ তার নিজ বসতবাড়ি থেকে  হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status