ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলনবিলে পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য
সাব্বির মির্জা,তাড়াশ
প্রকাশ: Monday, 1 September, 2025, 2:11 PM

চলনবিলে পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

চলনবিলে পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

সিরাজগঞ্জের তাড়াশে ফিরেছে পাটের হারানো ঐতিহ্য। বেশ কয়েকবছর ধরে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা আবারো পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই সলঙ্গা হাটে শুরু হয়েছে নতুন পাট বেচা কেনা। জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড়ে এ হাট বসে। সকাল ৭টার আগেই শেষ হয়ে যায় পাট বেচা কেনা।

তাড়াশ,রায়গঞ্জ  ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক তাদের সোনালী আঁশ নিয়ে আসে এ হাটে। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার আশপাশের পাটের ব্যাপারিরা এ হাটে আসেন পাট কিনতে। জাত ও মানভেদে প্রতি মণ পাট বেচা কেনা হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকায়। বর্তমানে বাজারে ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছে এ অঞ্চলের পাট চাষিরা।

উল্লাপাড়া থেকে পাট কিনতে আসা জাহিদুল ইসলাম জানান, প্রতি হাটে তিনি ৩০/৪০ মণ পাট সলঙ্গা হাট থেকে কিনে থাকেন। চৌবিলা গ্রামের কৃষক বাবু বলেন, ৩ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। ভালো ফলন ও আশানুরুপ দামে পাট বিক্রি করতে পেরে খুশি তিনি। হাটের ইজারাদার মতিয়ার রহমান সরকার বলেন, এ হাটে সলঙ্গার বাইরে বিভিন্ন উপজেলা থেকে পাট ক্রয়-বিক্রয় করতে আসেন পাইকাররা। এবারের পাটের দাম ভালো থাকায় কৃষকদের ভিড় বেড়েছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা জানান, এ বছর বন্যায় পাটের তেমন ক্ষতি হয়নি। উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ১.৫ মেট্রিক টন পাটের উৎপাদন হয়েছে। উপজেলার পাটের হাট হিসেবে সলঙ্গা বাজার পাটের হাট অনেক আগে থেকে ব্যাপক পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status