ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 August, 2025, 7:40 PM

ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভাণ্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভাণ্ডাারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ শনিবার(৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে ওই গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে বসতঘর হতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।  হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
      
নিহতা গৃহবধূ আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। সে তিন ছেলের জননী। 

নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

তেলিখালী পুলিশ  ফাড়ি  তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. এনামূল ঘটনাস্থল থেকে জানান,  লাশের সুরতহাল চলছে। তবে কি কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে তার কোনো রহস্য উদঘাটন করা যায়নি। ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একাই নামাজ পড়ছিলেন এসময় অজ্ঞাত দুবৃত্তর তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে বসতঘর হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status