|
'ডাকসুতে জিতলে পরদিনই বিয়ে করব'
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'ডাকসুতে জিতলে পরদিনই বিয়ে করব' সামাজিক মাধ্যমে যে কজন প্রার্থী এখন পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে একজন ফারিয়া মতিন ইলা। এক ফেসবুক পোস্টে এই প্রার্থী লিখেছেন, ডাকসুতে জিতলে পরদিনই বিয়ে করব ইনশাআল্লাহ। আমার শুভ বিবাহের দাওয়াত/নিমন্ত্রণ খাইতে চাইলে আমাকে ডাকুসতে জিতান। কুইক। এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা মজা পেয়েছেন, মজা পেয়েছেন বন্ধুরাও। তবে ইলার আরেকটি পোস্ট রেখা ফেলেছে নেটিজেনদের হৃদয়ে। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাপ ঢাকায় আসার পর একটা সময় পর্যন্ত রিকশা চালাইছেন। আমার আম্মা এই শাহবাগের ফুলের দোকানে কাজ করছেন দীর্ঘ সময়। আমি তাদের সন্তান। আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার মতে পরিবার থেইকা আসা অসংখ্য পোলাপান পড়ে। আমি চাষার পোলাদের সংস্কৃতি অন্তরে লালন করি। আমারে জিতান না জিতান আমার কাজ আমি কইরা যাব ইনশাআল্লাহ। আমি আমার মতদের পথ সুগম কইরা যাওয়ার লড়াই আজীবন কইরা যাব। কোনো চোখ রাঙানিতে কাজ হয়নাই হবেও না।’ ডাকসুতে জয়ী হলে কী করবেন সম্প্রতি এমন এক প্রশ্নের উত্তরে ইলা বলেন, ‘ঢাবিতে বিভিন্ন জেলার ছেলে-মেয়েরা আসছে, তাদের নিজের মাটির সংস্কৃতি নিয়ে কাজ করব। বিশ্ববিদ্যালয় কালচারাল এক্সচেঞ্জের জন্য খুবই সুন্দর জায়গা। প্রত্যেকটা মানুষ নিজের কালচার নিয়ে আসে সেখানে। সবাই সবার কাছ থেকে গ্রহণ করে। আমি ক্যাম্পাসে আসার পর দুই বছর কোনো কনসার্টে গান গাইতে পারিনি। সব অনুষ্ঠানে লেখা থাকত ‘ছাত্রলীগ’। আমি তাদের ব্যানারে কোনো গান গাইনি। কোনো ক্লাব-ট্লাব করিনি। আমার কাছে মনে হয়েছে, আমি একজন শিল্পী, শিল্পীর সৎ থাকা উচিত।’ ফারিয়া মতিন ইলা ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল মনোনীত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
