|
জাকার্তায় জিএসডিসি ২০২৬-এ ডিআইইউর এসডিজি উদ্যোগ তুলে ধরলেন ড. সবুর খান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাকার্তায় জিএসডিসি ২০২৬-এ ডিআইইউর এসডিজি উদ্যোগ তুলে ধরলেন ড. সবুর খান মঙ্গলবার (২৩ জুন) “ড্রাইভিং চেঞ্জ: হাউ সাউথ এশিয়ান হায়ার এডুকেশন পাওয়ারস দ্য এসডিজিস” শীর্ষক সেশনে সভাপতিত্ব করেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতা, নীতিনির্ধারক, গবেষক ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। সেশনে ড. সবুর খান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং ডিআইইউর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরি, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণার কার্যকর ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ড. সবুর খান ডিআইইউর এসডিজি ৪ (গুণগত শিক্ষা) ও এসডিজি ১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে অবদানের কথা তুলে ধরে বলেন, শিক্ষা, ডিজিটাল উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি টেকসই উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
