ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 31 August, 2025, 11:28 AM

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন গছিডাঙ্গা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, শনিবার বিকেলের দিকে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার মজুদ ও বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালেব (শাহিন)-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status