ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই : জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 9:39 PM

চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই : জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই : জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

কুড়িগ্রামের চরাঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ফুটবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চরাঞ্চলে একটি সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু, সদস্য লাকু উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের অনেক শিশু-কিশোরের মাঝে অসাধারণ খেলাধুলার প্রতিভা রয়েছে। সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে।”

তিনি আরও বলেন, “মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই চরাঞ্চলে নিয়মিত ফুটবল, কাবাডিসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সভায় জেলা ক্রীড়া সংস্থার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলা সংক্রান্ত ব্যয় চেকের মাধ্যমে পরিশোধ, দোকান ভাড়ার বকেয়া আদায়, রেফারি-কোচ-আম্পায়ারের তালিকা প্রণয়ন এবং বাৎসরিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং চরাঞ্চলের তরুণদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status