|
মাদারগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযানে, ৪৬ বস্তা সরকারি চাল জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদারগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযানে, ৪৬ বস্তা সরকারি চাল জব্দ মঙ্গলবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার একটি গোডাউন থেকে সরকারি চাল জব্দ করে র্যাব-১৪ টিম। লোটাবর এলাকার উসমান মন্ডলের ছেলে সাজেল (৪৫) এর গোডাউন থেকে কালোবাজারি ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করে র্যাব-১৪। মডেল থানা সূত্রে জানা গেছে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে র্যাব-১৪ অভিযানে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা সংবলিত ৪০ বস্তা, সাদা খোলা ৬ বস্তাসহ মোট ৪৬ বস্তা জব্দকৃত সরকারি চাল থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায় জানান র্যাব-১৪ অভিযানে জব্দকৃত সরকারি চাল থানায় রাখা হয়েছে। অভিযোগ এখনো পায়নি' বাদী হয়তো প্রস্তুুতি নিচ্ছে মামলার জন্য। উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড রাসেল দিও জানান আসামী সাজেল মিয়া পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান বিষয়টি অবগত হওয়ার পর এসিল্যান্ড কে পাঠিয়ে ছিলাম। বিস্তারিত এসিল্যান্ডের কাছে জানতে পারবেন। এই বিষয়ে এসিল্যান্ড জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
