ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুর থেকে শতবর্ষী ১ বৃদ্ধের মরদেহ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 31 August, 2025, 11:26 AM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুর থেকে শতবর্ষী ১ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুর থেকে শতবর্ষী ১ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে বছির উদ্দিন নামের শতবর্ষী ১ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল ৩০ আগষ্ট শনিবার সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারিক ভাবে প্রথম পক্ষের সন্তানদের দাবী দ্বিতীয় পক্ষের সন্তানরা তাদের বৃদ্ধ পিতাকে পানিতে ফেলে হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবী পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানেরা লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্দ চলে আসছিলো। বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।

এব্যাপারে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status