ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 May, 2026, 8:10 PM

শ্রীপুরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

শ্রীপুরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি কভার্ডভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে একটি কভার্ডভ্যান দ্রুতগতিতে চলছিল। এ সময় একই লেনে চলাচলরত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানটি রিকশা ও চালকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কে কভার্ডভ্যানটি উল্টে থাকায় দীর্ঘ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত কভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status