|
ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বুধবার থেকে, এবারও শতভাগ অনলাইনে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বুধবার থেকে, এবারও শতভাগ অনলাইনে বুধবার বিক্রি হবে ২৩ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকেট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকেট বিক্রি হবে বলে মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ঈদযাত্রার ফিরতি বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকেট। ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে গত ৫ মে রেলওয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। বিশেষ ট্রেনের সূচি ঈদযাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে; ট্রেনটি দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৌরববাজার পৌঁছাবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ছাড়বে ভোর পৌনে ৬টায়; ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। রেল কর্তৃপক্ষ বলছে, শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে। আর ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল সোয়া ৮টায় ছাড়বে এবং দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে দুপুর ২টা ২০ মিনিটে ছাড়বে এবং ভোর ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ক্যাটেল ট্রেনের সূচি প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু পারাপারে ক্যাটেল ট্রেন চালানো হবে। ক্যাটেল স্পেশাল-১ (ব্রেকভ্যানসহ) ২২ মে দেওয়ানগঞ্জ বাজার থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা/তেজগাঁও/ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে (২৩ মে)। ক্যাটেল স্পেশাল-২ (ব্রেকভ্যানসহ) ২২ মে ইসলামপুর বাজার থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা/ তেজগাঁও/ ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পোঁছাবে রাত ১টা ৪০ মিনিটে (২৩ মে)। ক্যাটেল স্পেশাল-৩ (ব্রেকভ্যানসহ) ২৩ মে দেওয়ানগঞ্জ বাজার থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা/ তেজগাঁও/ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পোঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে (২৪ মে)। ঈদযাত্রা উপলক রেলওয়ের সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে রেলওয়ের পূর্ব অনুমোদন ছাড়া রেলের খোলা জায়গায়, রেললাইন ঘেঁষে ও রেলস্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট স্থাপন না করার কথা বলা হয়। রেললাইনের কাছাকাছি কোনো স্থানে পশুর হাট বসলে ইজারাদারকে অবশ্যই রেললাইনের দিক ঘেঁষে শক্ত ঘেরাবেষ্টনী নির্মাণ করা, জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
