ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Thursday, 7 August, 2025, 8:47 PM

মাধবপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

মাধবপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

হবিগঞ্জের মাধবপুর বেপরোয়া বাসের ধাক্কায়  মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।

মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে  এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ছাত্র। মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান,করড়া গ্রামের মোফাজ্জল হোসেন সকালে বানের পানিতে নালায়  মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিল।

সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট গামী বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে  মোফাজ্জল গুরুতর আহত হন।তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিযে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। 

গাড়িটি শনাক্ত  করতে পুলিশ চেষ্টা করছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যাহ জানান,নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে আছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status