|
গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে মব সৃষ্টি করে সাংবাদিককে থেতলে দিলো সন্ত্রাসীরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে মব সৃষ্টি করে সাংবাদিককে থেতলে দিলো সন্ত্রাসীরা বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর সদর থানার সামনে এ ঘটনা ঘটে। আহত সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩২) উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় গাজীপুরে কর্মরত। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সদর মেট্রোপলিটন থানা এলাকায় ওই যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কিলঘুসি ও পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুসি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। এ ছাড়া এখনো কেউ গ্রেপ্তারও হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
