ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: Thursday, 7 August, 2025, 2:26 PM

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার উপজেলার বিলাসপুর‌ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার জিন্নাত আলীর ছেলে আল-আমীন (৩০), চরপালিশা এলাকার মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইলের সেনানিবাসে যাচ্ছিলো৷ এসময় মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটলায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ধনবাড়ী থানার এসআই আই আকরাম হোসেন  বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পিকআপ এবং মোটরসাইকেল থানায় আনা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status