|
চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোতে বাড়ছে পানি, আগ্রাসী মহানন্দা-পদ্মা-পূনর্ভবা
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোতে বাড়ছে পানি, আগ্রাসী মহানন্দা-পদ্মা-পূনর্ভবা গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার, পুনর্ভবায় পানি বেড়েছে ২২ সেন্টিমিটার এবং পদ্মায় বেড়েছে ২৩ সেন্টিমিটার। তবে তিন নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫১ মিটার। যা বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৭৪ মিটার। এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। অন্যদিকে, গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৫৭ মিটার। যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭২ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। অপরদিকে, পূনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৫ মিটার। যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপদসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দানদীর ২০.৫৫ এবং পূনর্ভবার ২১.৫৫ মিটার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
