ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
তাড়াশে ফুড কর্ণার বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 7 August, 2025, 1:58 PM

তাড়াশে ফুড কর্ণার বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

তাড়াশে ফুড কর্ণার বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যাক্তাদের কর্মসংস্থানে ফুড কর্ণার, বিউটি পার্লার, বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার চেয়ারম্যান নূসরাত জাহান পৌর শহরের কাজী মার্কেটে ওই তিনটি কেন্দ্রের উদ্ভোধন করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত নারী উদ্যাক্তাদের দ্বারা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ২০ জন নারী উদ্যাক্তা ওই প্রতিষ্ঠান গুলো পরিচালিত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার প্রশিক্ষণ কর্মকর্তা ইমরান হোসেন সোহাগ, প্রশিক্ষক এনামূল হক, শিফা আক্তার, রিমঝিম সরকার সৃষ্টি, রোকেয়া তালুকদার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।

উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থার তাড়াশ শাখার উদ্যোগে ২০২১ সাল থেকে ২০২৫ সালের আগষ্ট পর্যন্ত তাড়াশ উপজেলায় ৬ হাজারের অধিক তৃণমূল পর্যায়ের নারীকে আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status