|
যশোরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত বিজয় র্যালির পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। এ দিন ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ মিলে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এক জাগরণ সৃষ্টি করেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা লাভ করে।সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
