|
মাত্র ২৯ কিলোমিটার, সময় লাগে আড়াই ঘণ্টা, অবহেলায় কুড়িগ্রাম-চিলমারী রেলপথ
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() মাত্র ২৯ কিলোমিটার, সময় লাগে আড়াই ঘণ্টা, অবহেলায় কুড়িগ্রাম-চিলমারী রেলপথ কুড়িগ্রাম-রমনা রেলরুটে পাঁচটি স্টেশন—কুড়িগ্রাম, পাঁচপীর, উলিপুর, বালাবাড়ী ও রমনা থাকলেও কোথাও নেই আধুনিক সুযোগ-সুবিধা। ঘণ্টায় গড়ে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে চলা ট্রেনটি ব্যাটারিচালিত যানবাহনের চেয়েও ধীর। রেললাইনের জরাজীর্ণ অবস্থা, দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি এ অবস্থার জন্য দায়ী। রমনা স্টেশনে প্রতিদিন শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এক নিয়মিত যাত্রী বলেন, “আগে এই রুটে তিন জোড়া ট্রেন চলত। এখন কখন ট্রেন আসবে, কেউ জানে না। তবুও ট্রেনটাই আমাদের একমাত্র সাশ্রয়ী বাহন, তাই অপেক্ষা করি।” চিলমারী নদীবন্দরকে ঘিরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে রেলপথ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে একটি প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। স্থানীয় নাগরিক সমাজের মতে, অবিলম্বে রেললাইন সংস্কার, ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও সময়মতো চলাচল নিশ্চিত করা না হলে রুটটি অচল হয়ে পড়বে। তারা মনে করেন, কুড়িগ্রাম-চিলমারী রেলপথ আধুনিকায়নের মাধ্যমে শুধু ভোগান্তি কমবে না, বরং খুলে যাবে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি—দীর্ঘদিনের অবহেলা দূর করে কার্যকর পদক্ষেপ নিন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
